চাকরি লাভের কোরআনি আমল

 চাকরি লাভের কোরআনি আমল




এই দোয়াটি আল্লাহর নবী মুসা (আ.) করেছিলেন। দোয়াটির প্রাসঙ্গিক বিষয়াদি আমরা পরে উল্লেখ করব ইনশাআল্লাহ।

আরবি :

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ : হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি সেটার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত : ২৪)

চাকরি পেতে তাসবিহ পাঠ

ভালো চাকরি লাভ অনেকের জন্য এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। নানা ধরনের অসুবিধা ও বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাই ভালো ও মানসম্পন্ন চাকরি লাভের প্রত্যাশার আল্লাহর কাছে দোয়া করা উচিত। তার মহান গুণবাচক নামের আমল করা এবং বেশি বেশি দরুদ পাঠ করা চাই। গুণবাচক নামগুলোর একটি হলো-

يَا وَهَّابُ

উচ্চারণ : ‘ইয়া ওয়াহহাবু’

অর্থ : কোনোরূপ প্রতিদান ব্যতীত অধিক দানকারী।

উলামায়ে কেরাম বলেন, যারা এসব আমল বেশি বেশি করবেন; আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দান করবেন। তাদের কোনো অভাব-অনটন ও প্রয়োজন থাকলে, দ্রুত সবকিছুর সমাধান দেবেন। 

 

 

আসমান থেকে রিজিক লাভ

 رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَکُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَۃً مِّنۡکَ ۚ وَارۡزُقۡنَا وَاَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ

উচ্চারণ : রাব্বানা আনঝিল আলাইনা মাইদাতাম মিনাছ ছামাই তাকূনুলানা ঈদাল লি-আওওয়ালিনা ওয়া আ-খিরিনা, ওয়া আ-ইয়াতাম মিনকা ওয়ার-ঝুকনা ওয়া আনতা খাইরুর রা-ঝিকীন।

অর্থ : হে আল্লাহ, আমাদের প্রতিপালক! আমাদের জন্য আসমান থেকে একটি খাঞ্চা অবতীর্ণ করুন, যা হবে আমাদের এবং আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য আনন্দ উদযাপনের কারণ এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন। আমাদেরকে  এ নেয়ামত অবশ্যই প্রদান করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দাতা। (সুরা মায়িদা, আয়াত : ১১৪)

 

 

 

LET'S FIND SOME INTERESTING

📖 You may also enjoy

✨ recommended
Bijoy to Avro Converter - Free Online Tool share your opinion
Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments