কাল SSC রেজাল্ট, অনলাইন ও SMS-এ দেখার সহজ নিয়ম

কাল SSC রেজাল্ট, অনলাইন ও SMS-এ দেখার সহজ নিয়ম

SSC RESULT 2026



২০২৬ সালের SSC ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS-এর মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে SMS পাঠিয়েও ফলাফল জানতে পারবেন।

অনলাইনে ফলাফল দেখার নিয়ম


SSC ও সমমান পরীক্ষার ফলাফল দেখতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে:

eduboardresults.gov.bd
educationboardresults.gov.bd

এরপর—

Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করুন।
Year থেকে 2026 নির্বাচন করুন।
আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
Roll Number ও Registration Number দিন।
Security Captcha পূরণ করে Submit করুন।
SMS-এর মাধ্যমে SSC ফলাফল

মোবাইলের Message অপশনে গিয়ে লিখুন:

SSC <Board-এর প্রথম ৩ অক্ষর> <Roll Number> <Year>

উদাহরণ:
SSC DHA 123456 2026

এই SMS পাঠিয়ে দিন 16140 অথবা 16222 নম্বরে। ফিরতি SMS-এ আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

দাখিল পরীক্ষার্থীদের জন্য

দাখিল পরীক্ষার্থীদের ফলাফল পেতে আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

ফরম্যাট:

Dakhil <Board-এর প্রথম ৩ অক্ষর> <Roll Number> <Year>

উদাহরণ:
Dakhil MAD 123456 2026

এটি 16222 নম্বরে পাঠাতে হবে। প্রি-রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।

কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল

কারিগরি শিক্ষার্থীরা SMS-এর মাধ্যমে ফল জানতে লিখবেন:

SSC <Board-এর প্রথম ৩ অক্ষর> <Roll Number> <Year>

উদাহরণ:
SSC TEC 123456 2026

এটি 16222 নম্বরে পাঠাতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল পাওয়া যাবে

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল পেতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result সেকশনে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। এরপর প্রতিষ্ঠানটির ফলাফল শিট ডাউনলোড করা যাবে।

তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না।

এবারের SSC পরীক্ষায় কতজন অংশ নিয়েছেন?

চলতি বছরের SSC ও সমমান পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে তাত্ত্বিক পরীক্ষা ২০ মে শেষ হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

সব পরীক্ষার্থীর জন্য রইল শুভকামনা। ফলাফল সবার জীবনে বয়ে আনুক নতুন সম্ভাবনা ও সাফল্য। 🎓✨





LET'S FIND SOME INTERESTING

📖 You may also enjoy

✨ recommended
Bijoy to Avro Converter - Free Online Tool share your opinion
Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments