পবিত্র ঈদ-উল-আযহা অগ্রীম টিকেট EID TRAIN TICKET 2023 update 13 JUNE, 2023



আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৩ ইং উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের গৃহীত ব্যবস্থাসমূহঃ
✅ এবারের ঈদে টিকেট ব্যবস্থাপনায় একটি পরিবর্তন এসেছে।
ℹ️  যা হলো: পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮.০০ ঘটিকা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট দুপুর ১২.০০ ঘটিকা হতে শতভাগ অনলাইনে ইস্যু করা হবে।

☑️ ঈদ অগ্রীম টিকেট বিক্রয়সূচীঃ
✅ অগ্রীম টিকেট বিক্রয়ঃ 
🔼 ১৪/৬/২০২৩ তারিখ 🧳 ২৪/৬/২০২৩ তারিখের,
🔼 ১৫/৬/২০২৩ তারিখ 🧳 ২৫/৬/২০২৩ তারিখের, 
🔼 ১৬/৬/২০২৩ তারিখ 🧳 ২৬/৬/২০২৩ তারিখের,
🔼 ১৭/৬/২০২৩ তারিখ 🧳 ২৭/৬/২০২৩ তারিখের,
🔼 ১৮/৪/২০২৩ তারিখ 🧳 ২৮/৪/২০২৩ তারিখের টিকেট। 

☑️ ঈদ অগ্রীম ফিরতি টিকেট বিক্রয়সূচীঃ
✅ ফেরত টিকেট বিক্রয়ঃ
🔼 ২২/৬/২০২৩ তারিখ 🧳 ০২/৭/২০২৩ তারিখের ,
🔼 ২৩/৬/২০২৩ তারিখ 🧳 ০৩/৭/২০২৩ তারিখের, 
🔼 ২৪/৬/২০২৩ তারিখ 🧳 ০৪/৭/২০২৩ তারিখের,
🔼 ২৫/৬/২০২৩ তারিখ 🧳 ০৫/৭/২০২৩ তারিখের,
🔼 ২৬/৬/২০২৩ তারিখ 🧳 ০৬/৭/২০২৩ তারিখের টিকেট।


⛔ ঈদ যাত্রার শুরুর দিন ২৪ জুন/২০২৩ তারিখ হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী আন্তঃনগর একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর,চিলাহাটি, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। ঢাকা হতে ফিরতি পথে বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতী করবে।
⚠️  ঈদের ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ঈদ অগ্রীম ও ফেরত যাত্রায় আন্তঃনগর ট্রেনের সকল আসন বিক্রিয় শেষে যাত্রী সাধারণের সুবিধার্থে ট্রেনে বরাদ্দকৃত শোভন শ্রেণীর মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট যাত্রার দিন প্রারম্ভিক কাউন্টার হতে বিক্রয় করা হবে।
⚠️ একজন যাত্রী ঈদ অগ্রীম ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার (১) এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি (৪) টিকিট ক্রয় করতে পারবেন। সে ক্ষেত্রে বাকী তিনজনের এনআইডি নম্বর বা জন্মনিবন্ধন নম্বর (প্রয়োজনে) অবশ্যই দিতে হবে।
⛔ ঈদ অগ্রীম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।
⛔  ২৪ জুন/ ২০২৩ তারিখ হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক অফ ডে প্রত্যাহার করা হবে। ঈদের পরদিন হতে যথারীতি অফ ডে কার্যকর থাকবে।
⛔ঈদের দিন কোন ট্রেন চলাচল করবে না।
⛔ আন্তঃদেশীয় মৈত্রী ও মিতালী এক্সপ্রেস ২৩ জুন-০৩ জুলাই/২০২৩ তারিখ পর্যন্ত চলাচল বন্ধ থাকবে এবং আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস শুধুমাত্র ২৯ জুন/২০২৩ তারিখ পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।
🌙 জিলহজ্জ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাই/২০২৩ তারিখের টিকিট বিক্রয় করা হবে।

🚆 স্পেশাল ট্রেন সমূহঃ
🟡🔴🟢 পূর্বাঞ্চলের ঈদ স্পেশাল ট্রেন সমূহঃ
🚂✨ চাঁদপুর স্পেশাল -১/৩
💠 চট্টগ্রাম-চাঁদপুর
🚂✨ চাঁদপুর স্পেশাল -২/৪
 💠 চাঁদপুর-চট্টগ্রাম
🚂✨ দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৫/৬ 
💠 ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা
🚂✨ ময়মনসিংহ ঈদ স্পেশাল-৭
💠 চট্টগ্রাম-ময়মনসিংহ
🚂✨ ময়মনসিংহ ঈদ স্পেশাল-৮
💠 ময়মনসিংহ -চট্টগ্রাম
ℹ️ চলবে ২৪ জুন/২০২৩ হতে ঈদের পূর্ব দিন এবং ঈদের পরদিন হতে পরবর্তী পাঁচ (৫) দিন পর্যন্ত চলাচল করবে।

🟡🔴🟢 পশ্চিমাঞ্চলের ঈদ স্পেশাল ট্রেন সমূহ ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন হতে চলাচল করবে।
🚂✨ ঈদ স্পেশাল ১
💠 ঢাকা ক্যান্টনমেন্ট- বী.মু.সি.ই.(পঞ্চগড়)
🚂✨ ঈদ স্পেশাল ২
💠 বী.মু.সি.ই.(পঞ্চগড়)-ঢাকা ক্যান্টনমেন্ট
🚂✨ ঈদ স্পেশাল ৩
💠 ঢাকা ক্যান্টনমেন্ট- লালমনিরহাট
🚂✨ ঈদ স্পেশাল ২
💠 লালমনিরহাট-ঢাকা ক্যান্টনমেন্ট

ℹ️ চলবে ঈদের পূর্বে ২৫-২৭ জুন, ২০২৩ তিন (৩) দিন এবং ঈদের পর ১ জুলাই হতে ৫ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত চলাচল করবে।
⛔ ঈদ স্পেশাল ট্রেনের টিকিট ১০০% অনলাইনে পাওয়া যাবে।
ℹ️ উপরোক্ত বিষয়গুলো মনোযোগ সহকারে পাঠ করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ করা হলো।
আপনার ঈদ যাত্রা আনন্দময় হোক


© সংগৃহীত....!!!!











share your opinion
Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments