কাটা পুলি পিঠা


ঘন কুয়াশা আর মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে প্রকৃতিতে এখন শীতের রাজত্ব। আর শীত মানেই ঘরে ঘরে বাহারি স্বাদের পিঠা-পুলির উৎসব। এই শীতে ভিন্ন ধাঁচে আপনিও ঘরেই তৈরি করতে পারেন মজাদার সব পিঠা-পুলি। আজকের ফিচারে জেনে নিন সুস্বাদু কাটা পুলি পিঠা তৈরির রেসিপি-


উপকরণ

* চালের গুঁড়া ২ কাপ

* লবণ স্বাদমতো

* কুসুম গরম পানি পরিমাণমতো

* নারিকেলের পুর দেড় কাপ।

কাটা পুলি পিঠা যেভাবে তৈরি করবেন

প্রথমে চালের গুঁড়া, স্বাদমতো লবণ ও পরিমাণমতো পানি দিয়ে খামির বানিয়ে নিন। তারপর পরিমাণমতো খামির দিয়ে ১০ ইঞ্চি সাইজের রুটি বানিয়ে নিন। এবার সেটি চার ভাগ করে কেটে নিন।


তারপর একটি টুকরা নিয়ে রুটির কাটা দুই অংশ বরাবর ধারালো ছুরি দিয়ে সোজাসুজি চিরে নিন। এভাবে আধা ইঞ্চি পরপর করতে হবে দুই পাশে। এবার মাঝখানে পুর দিয়ে প্রথমে এক পাশ টেনে পুরটি ঢেকে দিন। পরে দ্বিতীয় পাশ টেনে এনে প্রথমটির ওপর চেপে দিন। সব পিঠা বানানো হয়ে গেলে স্টিম হাঁড়িতে ১৫ থেকে ২০ মিনিট ভাপে রেখে নামিয়ে নিন। ব্যাস, এবার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার কাটা পুলি পিঠা।




Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments