চুলাতেই তৈরি করুন তান্দুরি চিকেন রেসিপি Home Made Tanduri chicken most easy way to cook

       চুলাতেই তৈরি করুন তান্দুরি চিকেন রেসিপি  - Home Made Tanduri chicken most easy way to cook 



বন্ধুদের নিয়ে বারবিকিউ পার্টি করে ফেলতে পারেন বাড়িতেই। গ্রিল বা বারবিকিউ করার অনুষঙ্গ হাতের কাছে না থাকলে চুলাতেই বানিয়ে ফেলুন মজার তান্দুরি চিকেন। জেনে নিন কীভাবে বানাবেন।

চিকেন ম্যারিনেটের উপকরণ

* চিকেন লেগ- ৪ পিস

* মরিচের গুঁড়া- ১ চা চামচ

* হলুদ গুঁড়া- আধা চা চামচ

* ধনিয়ার গুঁড়া- ১ চা চামচ

* লবণ- স্বাদ মতো

* গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ

* টালা জিরার গুঁড়া- ১ চা চামচ

* গরম মসলা গুঁড়া- আধা চা চামচ

* আদা রসুন বাটা- ১ টেবিল চামচ

* লেবুর রস- ২ টেবিল চামচ

* টক দই- ৪ টেবিল চামচ

* লাল ফুড কালার- সামান্য (ঐচ্ছিক)

অন্যান্য উপকরণ

* তেল- প্রয়োজন মতো

* বাটার- ১ চা চামচ

যেভাবে তৈরি করবেন
প্রথমে চিকেনের লেগ পিসগুলো ছুরি দিয়ে হাড় পর্যন্ত কয়েকটি গভীর আঁচড় দিয়ে নিন যেন মসলা ভেতর পর্যন্ত পৌঁছায়। এবার ম্যারিনেটের উপকরণ দিয়ে মুরগির টুকরোগুলো ভালো করে মেখে ফ্রিজে রেখে দিন আট ঘণ্টা। সম্ভব না হলে অন্তত দুই ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন।

এবার ফ্রিজ থেকে বের করে রুমের তাপমাত্রা আসার জন্য অপেক্ষা করুন। তারপর ২ টেবিল চামচ তেল দিয়ে মুরগির মাংসের টুকরোগুলো মেখে নিন। এবারে চুলায় ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল ও মাখন দিয়ে একটি বা দুটি করে মুরগির লেগ ভেজে নিন। এই সময় প্যান ঢেকে মিডিয়াম অল্প আঁচে প্রতি সাইড ১০ মিনিট করে ভেজে নিন।
এরপর চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা খুলে আরও কয়েক মিনিট ভাজুন। এতে তান্দুরি চিকেনের পোড়া ভাব চলে আসবে। স্মোকি ভাব আনতে এক টুকরো কাঠকয়লা চুলায় দিন। কয়লা গরম হয়ে গেলে তান্দুরি চিকেনের বাটিতে একটি স্টিলের পাত্র বসিয়ে গরম কয়লা ও কয়েক ফোঁটা তেল দিয়ে ঢেকে দিন বাটি। এতে ধোঁয়া বের হয়ে চলে আসবে স্মোকি ফ্লেভার। ব্যাস, ৫ মিনিট পর পরিবেশন করুন গরম গরম তান্দুরি চিকেন।






Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments