চিড়ার পোলাও মজাদার রেসিপিও একদম সহজ জেনে নিন
উপকরণ
- চিড়া ১ থেকে ২ কেজি - পানি ১ কাপ - লবণ সামান্য - চিনি স্বাদমতো - টেস্টিং সল্ট ১ থেকে ২ চা চামচ - আলু (কিউব করে কাটা) ১ থেকে ২ কাপ - গাজর বা পেঁপে (কিউব করে কাটা) ১ থেকে ২ কাপ - তৈল ২ টেবিল চামচ - জর্দার রং সামান্য - পেঁয়াজ ১ টেবিল চামচ - কাঁচা মরিচ কুচি ১ থেকে ২ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে চিড়া হালকা পানি ও জর্দার রং মিশিয়ে তেলে ভেজে নিন। এবার অন্য একটি পাত্রে আলু, পেঁপে, গাজর, লবণ ও টেস্টিং সল্ট দিয়ে সেদ্ধ করে নিন।
তারপর কড়াইতে তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ, সেদ্ধ সবজি ও ভাজা চিড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এবার ১ কাপ, পানি দিয়ে ঢেকে ৫ মিনিট সেদ্ধ করুন। ব্যাস, নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিড়ার পোলাও।
0 Comments