হানি চিকেন কাবাব - Cooking idea

হানি চিকেন কাবাব


উপকরণঃ
 হাড় ছাড়া মুরগির মাংস – ২ কাপ
 মধু – ১/২ কাপ
 শুকনা মরিচ বাটা – ১ চা চামচ
 গোল মরিচ গুঁড়া – ১ চা চামচ
 আদা বাটা – ১ চা চামচ
 রসুন বাটা – ১ চা চামচ
 সয়াসস – ২ টেবিল চামচ
 লেবুর রস – ১ টেবিল চামচ
 টমেটো সস – ১ টেবিল চামচ
 বাঁশের কাঠি বা টুথ পিক – প্রয়োজন মত
 ক্যাপ্সিকাম/ পিঁয়াজ/টমেটো/গাজর ডুমো করে কাটা (ঐচ্ছিক) – প্রয়োজনমত
 তেল – প্রয়োজন মত (বাদাম তেল হলে ভালো হয়)

প্রনালিঃ
 মুরগির মাংস কিউব করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন ।
 সমস্ত মশলা দিয়ে মাংস মাখিয়ে নিন । সম্ভব হলে রেখে দিন ৩০ মিনিট । না রাখলেও ক্ষতি নেই খুব একটা ।
 এবার বাঁশের কাঠির সাথে মাংস গেঁথে নিন । সবজি ব্যবহার করতে চাইলে এক টুকরো মাংস, এক টুকরো সবজি- এইভাবে সাজিয়ে নিন ।
 প্যানে তেল দিন । তেল গরম হলে কাঠিতে গাঁথা মাংস গুলো দিয়ে দিন ।
 ভালো করে ভেজে নিন লাল করে । আঁচ মাঝারি রাখুন । বেশি আঁচ হলে মধু পুড়ে তিতকুটে হয়ে যাবে ।
 পরিবেশন করুন গরম গরম ।

পরিবেশনঃ
 হানি চিকেন কাবাব ভালো লাগে পরোটা বা লুচির সাথে, সাথে সালাদ থাকলে খেতে লাগবে চমৎকার । এই কাবাবের সাথে এক টুকরো লেবু পরিবেশন করতে ভুলবেন না যেন!







Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments